চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যাতায়াতের একমাত্র মাধ্যম শাটলের ধাক্কায় নানি-নাতনি নিহত হয়েছেন।
আজ রোববার (২৫ জুন) বিকেলে চট্টগ্রাম শহরের আমিন জুট মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নানি ও নাতনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে রাখা আছে।
এর আগে ৩১ মে শাটলে কাটা পড়ে এক যুবকের হাত বিচ্ছিন্ন হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
