রবিবার, ৩০ আগস্ট ২০২৬

ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবেনা: ডিসি ট্রাফিক দক্ষিণ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে বাস-মিনিবাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের মতবিনিময় সভা গতকাল ২২ জুন বৃহস্পতিবার নগরীর সদরঘাটস্থ আইস ফ্যাক্টরী রোডের ট্রাফিক-দক্ষিণ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন। সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সময়োপযোগী বেশকিছু নির্দেশনা দেন তিনি।

নির্দেশনাগুলো হচ্ছে-ঈদে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে স্বাভাবিক যাত্রায় বিঘ্নে ঘটানো যাবে না। এ লক্ষ্যে কাউন্টার ভিত্তিক নজরদারি বৃদ্ধি করা হবে। শহরে প্রবেশকারী পশুবাহী গাড়ির নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হবে।

ফিটনেসবিহীন ও জরাজীর্ণ-ভাঙ্গাচোরা গাড়ি রাস্তায় নামানো থেকে বিরত থাকতে হবে। জনসাধারণকে ভোগান্তি রোধে অস্থায়ী বা মৌসুমি বাস কাউন্টার করা যাবে না। এক লাইনে একটি করে কাউন্টারে একটা করে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত যাত্রী বহন ও ছাদে যাত্রী নেয়া ও যাত্রীর লাগেজ নিয়ে টানাটানি করা যাবে না। অতিরিক্ত ভাড়ার আশায় যাতে এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করতে না পারে এবং শহর এলাকার গাড়ি যাতে বাইরে রিজার্ভ ভাড়ায় যেতে না পারে সে ব্যাপারে নজরদারী বাড়ানো হবে।

টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি অলি আহমদ, চট্টগ্রাম-বাশঁখালী যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম পিএবি সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, চট্টগ্রাম-আনোয়ারা বাশঁখালী যানবাহন মালিক সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, আন্তঃজেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক এ.এস.এম নুরুল হায়দার, ইউনিক সার্ভিসের জিএম আহমদ হোসেন ফারুক, আন্তঃজেলা বাস মালিক সমিতির কর্মকর্তা ফয়েজ আহম্মেদ, দ্রুত যান সার্ভিসের কর্মকর্তা বিপ্লব চৌধুরী, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, শাহ আমিন সার্ভিসের মালিক আহম্মেদ নবী চৌধুরী, শাহ আমিন চেয়ার কোচ সার্ভিসের পরিচালক মোঃ আজিজ মিয়া, চট্টগ্রাম-কক্সবাজার বিলাসী চেয়ার কোচ মালিক সমিতির কর্মকর্তা হাবিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-কক্সবাজার মিনি বাস মালিক সমিতির কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, টিআই (বাকলিয়া) মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া, টিআই (কোতোয়ালি) মোঃ জিয়াউল হাসান, টিআই (চকবাজার) বিপ্লব কুমার পাল, টিআই (সদরঘাট) জহুরুল ইসলাম ও টিআই (টাইগারপাস) অপুর্ব কুমার পাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...