মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য, শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে না পেরে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৪টায় কোতোয়ালী থানাধীন রাজাপুকুর লেনের ৫০৬ নম্বর ভবনে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম প্রত্যয় বড়ুয়া(২০) । সেই  ঐ এলাকার প্রদীপ বড়ুয়ার ছেলে। সে চট্টগ্রাম কলেজের এইচএসসি ২২ ব্যাচের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

তিনি জানান, প্রত্যয় গলায় ফাঁস দিলে তাকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে মানসিক চাপ সামলাতে না পেরে সে আত্মহত্যা করেছে

জানা যায়, এই বিষয়ে সপ্তক বড়ুয়া নামের একজন ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের কমেন্টে তিনি লিখেন, গতকাল ওর (প্রত্যয় বড়ুয়া) চুয়েটের ফলাফল ছিল। ওর ভালো হয়নি বলছিল আগেই। আজ ঘণ্টাখানেক আগে আমার বন্ধু বলল- ও আত্মহত্যা করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...