বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কোরবানির হাট তদারকি করতে ডিএনসিসির মনিটরিং টিম গঠন

নিজস্ব প্রতিবেদক

ইজারা প্রদানকৃত কোরবানির হাটগুলোর চুক্তিপত্র ও কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ কোন অনিয়ম হচ্ছে কি না- সেসব বিষয় তদারকি করার লক্ষ্যে ১৫ সদস্যের মনিটরিং টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২২ জুন) ডিএনসিসি সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মামুন উল হাসান এই ১৫ সদস্যের কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।

সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সম্ভব্য ১০টি (১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী) পশুর হাট স্থাপন করে ইজারা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। এসব ইজারা প্রদানকৃত হাটগুলোর চুক্তিপত্রের শর্তাবলি, কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ কোন অনিয়ম হচ্ছে কি না, এ বিষয়গুলো সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন এই কমিটি।

জানা গেছে, ১৫ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানকে। এছাড়া কমিটির বাকি সদস্য হিসেবে রাখা হয়েছে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশীদ, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকে কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া কমিটির আরও সদস্যের মধ্যে রয়েছেন সংরক্ষিত ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী, সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদা আক্তার মিতা, সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন আক্তার সাথী, সংরক্ষিত ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকিয়া সুলতানা, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফর রহমান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

আরও পড়ুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...