বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বান্দরবান পৌরসভার উপ নির্বাচন

মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ সামসুল ইসলাম

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পৌরসভার অনুষ্ঠিতব্য উপনির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ সামসুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে বান্দরবান নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

রবিবার ১৮ই জুন সকালে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ সহ নির্বাচন কার্যালয়ে এসে জেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম এর কাছে আসন্য বান্দরবান পৌরসভার উপনির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান,জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য, লক্ষী পদ দাশ,জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ জেলা আওয়ামী লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম জমা দিয়ে দলীয় নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথ সভায় অংশগ্রহণ করেন।

এসময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ বলেন আমরা নির্বাচনী আইন মেনেই এখন কোন শো-ডাউন করবো না,যেদিন থেকে নির্বাচনী প্রচারনা শুরু হবে সে দিন থেকেই মনোনীত মেয়র প্রার্থী মোঃ সামসুল ইসলাম এর পক্ষে বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডে প্রচারনায় নামবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বান্দরবান পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ সামসুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সফল মেয়র প্রয়াত মরহুম মোঃ ইসলাম বেবী এর অসমাপ্ত কাজগুলো সম্পাদনের দিকে দৃস্টি দিবেন এবং পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্মার্ট বান্দরবানে স্মার্ট পৌরসভা উপহার দিতে নিজেকে নিয়োজিত রাখবেন বলে তিনি সকলের কাছে দোয়া ভালোবাসা কামনা করেন।

উল্লেখ্য গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর মৃত্যু জনিত কারনে এই পদটি শুন্য হয়।

গত ২ই মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩(২) ধারা এর বিধানমতে উক্ত মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পার্টি(জিএম কাদের) এর পক্ষ হতে বান্দরবান পৌরসভার উপনির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মোঃ সাহজাহান,এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আজকে নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন হলেও আমি আমার পারিবারিক কারনে মনোনয়ন ফরম জমা দিচ্ছি না,এবং নির্বাচনে অংশগ্রহণ করছি না।তবে এতে কোন হুমকি বা অন্য কোন বিষয় নেই বলেও জানান জেপি(জিএম কাদের) এর নেতা মোঃ সাহজাহান।

এদিকে নিয়ম অনুযায়ি মনোনয়নপত্র বাছাই ১৯ জুন এবং প্রতিক বরাদ্দ ও প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন।

এ বিষয়ে বান্দরবান জেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম বলেন আইন অনুযায়ী আমরা সুষ্ঠু নির্বাচন পরিচালনার ব্যাবস্থা গ্রহণ করেছি।অবাদ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...