আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে শশুর বাড়ি থেকে জামাইয়ের সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিরনীর বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সিএনজি অটোরিক্সা চালক মোহাম্মদ রুবেল বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, জুঁইদন্ডী ১ নং ওয়ার্ডের কালামিঞা বাপের বাড়ীর মৃত আব্দুল হকের ছেলে সিএনজি অটোরিক্স্রা চালক রুবেল (২২) ধারদেনা করে একটি অটোরিক্সা ক্রয় করেন। সে প্রায়সময় শশুর বাড়ীতে থাকাকালীন অটোরিক্সা টি ১ নং ওয়ার্ডের ফকিরনীর বাড়ীর তার শশুর বাড়ীর সামনে তালাবদ্ধ করে রাখেন। গতকাল দিবাগত রাতেও অটোরিকশাটি সেখানে তালাবদ্ধ করে রেখে শশুর বাড়ীতে ঘুমিয়ে পড়েন। রাত তিনটায় ঘুম থেকে উঠলে তখন ও অটোরিকশাটি তালাবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে তার অটোরিকশাটি চোরের দল তালা কেটে নিয়ে গেছে।
আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির (যার ইঞ্জিন নং অতঢখঐ৭৯৪৩৬) ( চেসিস নং গউ২অ২৭অঢ৬খডঐ১৪৫০১)কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ভুক্তভোগী অটোরিক্সা চালক রুবেল বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে আনোয়ারা থানার এ এস আই মো. জাহেদ বলেন, জুঁইদন্ডী এলাকা থেকে একটি সিএনজি অটোরিক্সা চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে চোরদের সনাক্ত করেত অনুসন্ধান অব্যাহত রয়েছে। আশাকরি শীগ্রই আমরা গাড়ীটি উদ্বার করতে সক্ষম হব।
