শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বিএনপি ভোট বর্জন করলেও জনগণ করেনি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি, সেটি খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তাদের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে। তাদের দলীয় নেতাকর্মীদের ভোটে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। কিন্তু দেখা গেছে, তাদের দলীয় নেতাকর্মীরা এ দুটি সিটি নির্বাচনেই প্রার্থী হয়েছে। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি, মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে।

এ থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত যে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। ভবিষ্যতেও যদি বিএনপি ভোট বর্জন করে, তাহলে আগামী নির্বাচনে জনগণ ব্যাপকভাবে ভোটে অংশগ্রহণ করবে।

ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলাকে অত্যন্ত নগণ্য একটি ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, সে ঘটনার কোনো প্রভাব ভোটে পড়েনি। তবে যে বা যারাই এটি করুক না কেন, নির্বাচন কমিশন ও প্রশাসন সেটি তদন্ত করছে। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

ইসলামী আন্দোলনের ভোট বর্জনের ঘোষণা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন দ্বিতীয় অবস্থানে থাকলেও দুই সিটি নির্বাচনে তাদের সঙ্গে যারা প্রতিযোগিতা করেছে, তারা প্রায় তিনগুণ বেশি ভোট পেয়েছে। তাই তারা আগেভাগেই বুঝতে পেরেছে যে, আগামী নির্বাচনেও তাদের কোনো পাত্তা নেই। তাই পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

বরিশাল ও খুলনা সিটি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি বলেন, দেশের সব মিডিয়া বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানে মির্জা ফখরুল গৎবাঁধা কথা বলছেন। তিনি একই টেপ রেকর্ডার থেকে বের হতে পারছেন না। তাকে নতুন করে আরেকটি টেপ রেকর্ডার দিলে ভালো হয়।

খালেদা জিয়ার কারামুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়নি, তার শাস্তিও মওকুফ হয়নি। প্রধানমন্ত্রীর নিজ এখতিয়ারে তাকে কারাগারের বাইরে অবস্থানের অনুমতি দেয়া হয়েছে। তিনি আদালতের রায়ে দণ্ডিত আসামি। তবে তাকে মুক্তি দেয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...