চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পারাপারের সময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পরে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় লোহাগাড়া শাহপীর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্হানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ শনাক্ত হবার পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়াত কারণে আটক করাও সম্ভব হয়নি।
