বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাজারে বেড়েছে দেশি পেঁয়াজের দাম

চট্টগ্রাম নিউজ ডটকম

ভারত থেকে আমদানি বন্ধ এবং দেশি পেঁয়াজের সরবরাহ কমার কারণে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম।

বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬০ টাকা দরে।

শনিবার (৩ জুন) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম কমে যাবে বলছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে: বাণিজ্যমন্ত্রী

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মর্জিনা বেগম বলেন, পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে। গত সপ্তাহের থেকে আজ কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে পাঁচ কেজি করে পেঁয়াজ কিনতাম, এখন এক কেজিও কিনতে পারছি না।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশি পেঁয়াজের সরবরাহ কমার কারণে মোকামগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

আগে প্রতি মণ দেশি পেঁয়াজ ২৩০০ থেকে ২৪০০ টাকা দরে কিনলেও বর্তমানে প্রতি মণ দেশি পেঁয়াজ ৩ হাজার থেকে ৩ হাজার দুই টাকা দরে কিনতে হচ্ছে। আমরা বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছি। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি না হয়, তাহলে দেশি পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে।

দেশের কৃষকদের কথা চিন্তা করে, চলতি বছরের ১৫ মে থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

আরও পড়ুন

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন...