শুক্রবার, ১ মে ২০২৬

মহেশখালীতে টমটম উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে টমটম গাড়ি উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক মহিলা যাত্রী।

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়ার ইউসুফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হাশেম (৩৩) মহেশখালী ইউনিয়নের গোলগুলিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত মহিলার নাম সালমা খাতুন (৫০)। তিনি নতুন বাজার এলাকার আবুল খায়েরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন বাজার থেকে যাত্রী নিয়ে টমটমটি পানির ছড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় এক মাদ্রাসা শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় টমটমটি। এসময় চালক ও এক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক নুরুল হাসেমকে মৃত ঘোষণা করেন এবং সালমা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। এই বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...