বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দেশী বিদেশী অপশক্তিকে রুখে দাঁড়ান: ১৪ দলের সমাবেশে সুজন

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম ১৪ দলের সমন্বয়ক, চসিকের সাবেক প্রশাসক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন বলেছেন, কোন পরাশক্তির নিষেধাজ্ঞায় বাংলাদেশ পরাভব মানে নি, মানবে না।

১৯৭১ সালে বাংলাদেশে যখন নজিরবিহীন গণহত্যা চলেছিল, তাকে মদদ দিয়েছিল যে দেশটি এবং ১৯৭৪ সালে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির নীলনকশাকারী সেই দেশটিকে আমরা চিনি ও জানি। ঐ দেশটিতে এখন অর্থনৈতিক খরা চলছে।

আমরা চাই না আমাদের দেশের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতি কি রকম হবে তা নিয়ে তাদের কোন প্রেসক্রিপশনের দরকার নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্যের সোনার বাংলা বাস্তবায়নে যে অগ্রযাত্রার দীপশিখা জ্বালিয়েছেন তাকে প্রজ্বলিত রাখতেই হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দেশী বিদেশী অপশক্তিকে রুঁখে দাঁড়ান।

আজ বুধবার (৩১ মে) বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর ১৪ দলের উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ১৪ দল মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র সুরক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।

আমরা আবার মাঠে নেমেছি বাংলাদেশকে নিরাপদ ও শত্রু মুক্ত করার দৃঢ় প্রত্যয়ে। এই প্রত্যয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনকে একই সূত্রে বাঁধতে হবে।

১৪ দল চট্টগ্রামের ১৫টি থানা ও ৪৪টি ওয়ার্ডে প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে দাঁড় করানোর জন্য কাজ শুরু করে দিতে হবে। আমরা জানি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে সংঘবদ্ধ চেতনা বড় এবং সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের চেতনায় শানিত ৭১ এর অস্ত্রটি।

তিনি ১৪ দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, আমাদেরকে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে সামষ্টিক স্বার্থের কথা ভাবতে হবে। আমাদের ভাবনার মূল কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনা অনুযায়ী ১৪ দল জাগ্রত হয়েছে।

গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, একটি যুদ্ধে বিজয়ী হতে হলে সুশৃঙ্খল সেনাবাহিনীর প্রয়োজন।

একটি দলের আদর্শ-উদ্দেশ্য বাস্তবায়নের সবচেয়ে বেশি প্রয়োজন সুশৃঙ্খল কর্মী বাহিনী। এই সৃশৃঙ্খল কর্মী বাহিনী দলের শক্তি ও ঐক্যের ভিত্তি। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি আমাদের প্রধান টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিকে বিনাশ করা।

জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক জসিমুদ্দিন বাবুল বলেন, বিএনপি জামাত জোট সরকার একটি কুখ্যাত কাল বাজারি ও সন্ত্রাসী লুৎফুর রহমান বাবরকে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন।

তারই নেতৃত্বে এদেশে অনাচার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে। এমনকি শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টাও হয়েছে। একারণে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি আবার ক্ষমতায় না আসে এদেশ পাকিস্তান হয়ে যেতে পারে।

চট্টগ্রাম জেলা ওয়াকার্স পার্টির সভাপতি ও জেলা আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এড. আবু হানিফ বলেন, আমরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতায় একই মঞ্চে সমবেত হয়েছি।

এই জোট কোন নির্বাচনমুখী জোট নয়। এই জোট স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে একটি মুক্তমঞ্চ।

ওয়ার্কাস পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, গণ আজাদী লীগের নজরুল ইসলাম আশরাফি, ন্যাপ মোজাফ্ফরের ফয়েজ উল্লাহ মজুমদার, গণআজাদী লীগের খোরশেদ আলম, জেপি ডা. বেলাল মৃধা, গণতন্ত্রী পার্টির স্বপন সেন, কাউন্সিলর জহর লাল হাজারী, নীলু নাগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আহমেদ ইমু।

সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ন্যাপ এর মোঃ আলমগীর চৌধুরী, জাসদের বেলায়েত হোসেন, ওয়ার্কাস পার্টির মনসুর মাসুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, হাজী বেলাল আহমদ প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...