মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ইটভাটা দখল, গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ

চট্টগ্রামের সাতকানিয়ায় এওচিয়ায় শাহ মাজিদিয়া ব্রিকস নামে একটি ইটভাটা দখলের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার র‍্যাব-৭।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) নগরীর লালদিঘী পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বাঁশখালী উপজেলার মো. তৈয়বের ছেলে মোহাম্মদ নোমান (৩৫), সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে মমতাজ উদ্দিন (৪০)।

র‍্যাব জানায়, ভুক্তভোগী আনসারুল হক এবং তার বন্ধু কামাল উদ্দিনসহ কয়েকজনে মিলে সাতকানিয়ার এওচিয়ায় শাহ মাজিদিয়া ব্রিকস নামে একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২৩ মে আসামি নোমান ও মমতাজের নেতৃত্বে একদল লোক ইটভাটায় হানা দেয়। লুটপাট করে সেখানে থাকা শ্রমিকদের তাড়িয়ে দেয়। পরে ইটভাটাটি দখলে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় ২৯ মে ভুক্তভোগী আনসারুল হকের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

এদিকে, ইটভাটা দখল নিয়ে গত ২৭ মে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন কামাল উদ্দিনের স্ত্রী মোর্তোজা বেগম। সেখানে তিনি অভিযোগ করেন, তার স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি গত ১৬ মে থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সুযোগে নোমান গত ২২ মে সাতকানিয়া থানায় কামাল উদ্দিন ও আনসারুলের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। এরপর ইটভাটা দখল করেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার দুজন ইটভাটা থেকে চাঁদা দাবি করতেন। একপর্যায়ে ইটভাটাটি দখল করেন। বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাব মাঠে নামে। মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...