মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাজিদের দেওয়া হবে ৫ লিটার জমজমের পানি

অনলাইন ডেস্ক

পবিত্র হজ থেকে ফেরার সময় হাজিরা পরিবার ও প্রিয় মানুষদের জন্য জমজমের পানি নিয়ে আসেন। হাজিদের এ পানি সরবরাহ করতে সৌদি আরবের হজ অফিস থেকে ১ লাখ ২৯ হাজার ৭৫২ লিটার জমজমের পানি কেনা হয়েছে। ই-হজ সিস্টেমের মাধ্যমে এ পানি কিনে ইতোমধ্যে মূল্য পরিশোধ করা হয়েছে। হজ শেষে ফেরার সময় হাজিদের জমজমের পানির ৫ লিটারের একটি করে বোতল দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাজীদের বহনকারী তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে এ পানি বণ্টন করা হবে। সে হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৬৮ হাজার ২৫২ লিটার, সৌদি এয়ার লাইন্সকে ৪১ হাজার ৫০০ লিটার এবং জিএসএ ফ্লাইনাসকে ২০ হাজার লিটার পানি বরাদ্দ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রী ও বিভিন্ন টিমের সদস্যদের জন্য সর্বমোট ১,২৯,৭৫২ বোতল জমজমের পানি ই-হজ সিস্টেমের মাধ্যমে ক্রয় করা হয়েছে এবং মূল্য পরিশোধ করা হয়েছে। ফিরতি খালি ফ্লাইটে বাংলাদেশে প্রেরণের লক্ষ্যে মক্কা থেকে জেদ্দা বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সৌদি সরকার কর্তৃক নির্ধারিত একটি কোম্পানি আল মিসবাহ ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে।

এয়ারলাইন্সগুলো ফিরতি খালি ফ্লাইটে জমজমের পানি পরিবহনের সিডিউল প্রদান করলে ওই কোম্পানি সিডিউল মোতাবেক জমজম পানি জেদ্দা বিমানবন্দরে সরবরাহ করবে।

চিঠিতে বলা হয়, হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে হজযাত্রীর সংখ্যা অনুযায়ী পানি সরবরাহের পর অতিরিক্ত জমজম পানি বুঝে নেওয়া প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...