মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরীতে শ্রমিকের মৃত্যু

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরীতে কাজ করার সময় ৩৬০ কেজি ওজনের খালি বস্তার প্যাকেটের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিক মারা যান। একই ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান।

নিহত ব্যক্তির নাম মোঃ শাহ আলম (৩২)। তিনি চাদপুর জেলার হাজীগঞ্জ থানার মুকুন্দসার গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। সে ইছানগরের প্রিমিয়ার সিমেন্ট লিঃ এর জসিম মাঝির অধীনে অস্থায়ী লেবার হিসেবে কাজ করতেন।

স্থায়ীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মে বৃহস্পতিবার ভিকটিম প্রিমিয়ার সিমেন্ট এর খালি বস্তার প্যাকেট বেল্টের সাথে বেধে ক্যারেনের মাধ্যমে নিচতলায় ওঠতে গেলে বেল্ট স্লিপ কেটে ৩৬০ কেজি ওজনের ১২ টি প্যাকেট তার উপর পড়ে। পরে ভিকটিম ও তার সহযোগী জাহাঙ্গীর গুরুতর আহত হয়।পরে সেখান থেকে সহকর্মীদের সহযোগিতায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শাহ আলমের মৃত্যু হয়।

এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার এসআই আব্দুল রাজ্জাক রুবেল বলেন, প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে অসতর্কতার কারণে খালি ব্যাগ পড়ে হাতে ও পায়ে আঘাত পান। পরে দুইদিন ধরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ভিকটিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...