চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ মে) ভোরে কোতোয়ালি থানাধীন ফলমণ্ডি ইঞ্জিনিয়ার কলোনির ২ নম্বর কক্ষের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়া খেলার খবর পেয়ে সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
