সোমবার, ৪ মে ২০২৬

চিরতারুণ্যের প্রতীক : অনন্য শেখ কামাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দ্বিভাষিক স্মারক গ্রন্থ ‘চিরতারুণ্যের প্রতীক: অনন্য শেখ কামাল (ফরএভার ইয়োথ: ইউনিক শেখ কামাল) এর মোড়ক উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকালে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। টোকিও অলিম্পিক গেমস থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বঙ্গবন্ধু তনয় মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্ম ১৯৪৯ সালের ৫ আগস্ট। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, কিন্তু দারুণ সৃষ্টিক্ষম আলোমুখী এক প্রাণ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞে শহীদ হওয়ার আগে দেশের ক্রীড়া ও সংস্কৃতির অঙ্গনে ছিল তাঁর দৃপ্ত পদচারণা। তিনি অতুলনীয় সাংগঠনিক দক্ষতায় রেখে গেছেন বলিষ্ঠ ভূমিকা। সহজ-সরল, বন্ধুবৎসল শেখ কামাল যুবসমাজের জন্য অনুসরণীয় চরিত্র। এই অনন্য মানুষটির জীবনের নানা দিক স্বল্প পরিসরে আলোকচিত্রের সমাহারে তুলে ধরার প্রয়াস রয়েছে দ্বৈত ভাষায় রচিত স্মারক গ্রন্থটিতে। গ্রন্থটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী।

‘চিরতারুণ্যের প্রতীক: অনন্য শেখ কামাল (ফরএভার ইয়োথ: ইউনিক শেখ কামাল)’ -গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। স্মারক গ্রন্থটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন। গ্রন্থটির প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়।

বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুদ্রিত ১০৮ পৃষ্ঠার এই গ্রন্থে শহীদ শেখ কামালের কর্মময় জীবন ও অবদানের পরিচিতি তুলে ধরার সঙ্গে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিচারণ, বিশিষ্টজনদের মূল্যায়ন এবং বেশ কিছু দুর্লভ ছবি সংকলিত হয়েছে। এই লেখা ও আলোকচিত্রগুলো পূর্বে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা, সাময়িকী ও গ্রন্থ থেকে সংগৃহীত।

শেখ কামালের ৭৩তম জন্মদিনের স্মারক প্রকাশনাটির প্রচ্ছদ ও গ্রন্থপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ। গ্রন্থটির দাম রাখা হয়েছে দুই হাজার টাকা। পাওয়া যাবে ২০-২১ বঙ্গবন্ধু এভিনিউস্থ জয়ীতা প্রকাশনীর কার্যালয়ে। যোগাযোগ ০১৯১১৯৮৮৮৭৭, ০১৭১৫৯০৮৯৫৯।- বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...