সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি টমটমকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. এমরান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকানের অদূরে এ.বি কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন- মো.মিজান (২৫) নামে অপর মোটরসাইকেল আরোহী। তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত এমরান উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড শাহ মোহছেন ফকির পাড়ার সৌদি প্রবাসী আব্দুল মান্নানের ছেলে। আহত মিজান একই এলাকার আব্দুল আলমের ছেলে।

এ ব্যাপারে নিহতের আপন মামা ও ঢেমশা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ঘরের কাজ করার জন্য এমরান তার এক প্রতিবেশীকে নিয়ে শুক্রবার বিকালে এক মিস্ত্রিকে আনার জন্য মোটর সাইকেল যোগে বাজালিয়া যায়। সেখান থেকে ফেরার পথে বুড়ির দোকানের কাছাকাছি এলাকায় পৌঁছলে একটি টমটমকে সাইড দিতে গিয়ে প্রাইভেট কার ও এমরানের মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমরান মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তার সাথে থাকা অপর আরোহী মিজান আহত হয়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে (এমরান) উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আহত মিজানকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এমরানের খালাতো ভাই নাজিম ছালাম বলেন, বিগত ২ বছর আগে এমরান দেশে এসে বিয়ে করে। তার ১০ মাস বয়সী মো. ফারহান নামে এক পুত্র সন্তান রয়েছে। তার বাবা বিগত প্রায় ৭ মাস আগে সৌদিআরব গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, ঢেমশা ইউনিয়নের মো. এমরান নামে এক যুবক বাজালিয়া বুড়ির দোকান এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ দেখেছি। তবে এ ব্যাপারে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অবগত করেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...