শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাজারে নেই স্বস্তি, সবজি নেই ৭০ টাকার নিচে

নিজস্ব প্রতিবেদক

দিন দিন দাম বাড়ছে সবকিছুর। অথচ আয় থমকে আছে আগের জায়গাতেই। আয় ব্যয়ের হিসেব মিলিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন অনেকে।

নগরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কয়েকগুন।

মাছ-মাংস-মশলার পাশাপাশি স্বস্তি নেই সবজির বাজারেও, ৭০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে।

আরও পড়ুন: সবজির বাজারে স্বস্তি নেই, ব্রয়লার দামও কমেনি

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, বেগুন ৭০-৮০, ঝিঙে ৭০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৭০-৮০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো কেজি ৬০-৮০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৫০-৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৫০ টাকা, লাউ প্রতি পিস ৮০-১০০ টাকা, জালি কুমড়ার পিস ৬০ টাকাএবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

শাক-সবজির এমন ঊর্ধ্বধমুখী প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

এদিকে হঠাৎ সবজির এমন বাড়তি দাম সম্পর্কে বহদ্দারহাট কাঁচা বাজারে বিক্রেতা আনাস বলেন, অতিরিক্ত গরমে সবজির সরবরাহ কম। অনেক ধরনের সবজির মৌসুম এখন শেষের দিকে। ফলে সেসব সবজির দাম বাড়তি। বৃষ্টি নেই বললেই চলে, অতিরিক্ত গরম, যে কারণে সবজি কম ফলছে।

চাহিদার তুলনায় পণ্য কম আসায় রেয়াজউদ্দীন বাজারসহ পাইকারি বাজারগুলোতেই সবজির দাম বাড়তি। যে কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...