বুধবার, ১২ আগস্ট ২০২৬

নোয়াখালীর হাতিয়ায়  আশ্রয়ণ-২ প্রকল্পের ৯৬০টি পরিবারের ব্যারাক হস্তান্তর 

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৯৬০টি পরিবারের জন্য নির্মিত পাকা ১৯২টি ব্যারাক হাউজ হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

আজ বুধবার (২৪ মে) স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৯৬০টি ইউনিট রয়েছে যেখানে প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ কায়সার খসরু আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর নির্মিত আবাসন ব্যারাকগুলো বুঝে নেন। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি কমান্ডার এস এম জাহিদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উলে­খ্য, এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২২৪টি প্রকল্পে ৪,২১৭টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে নৌবাহিনী। এসকল ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩২,৪৪৫টি গৃহহীন পরিবার। এছাড়া বর্তমানে কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর আওতায় ১৫২টি ব্যারাক হাউজ নির্মাণ কাজ চলমান রয়েছে, যা শেষ হলে আরও ৭৬০টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...