সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বান্দরবানে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নে সড়কের পাশ থেকে মেদো মারমা (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৪নং সুয়ালক ইউনিয়নে গেসমনি পাড়া ও ম্রোলং পাড়া মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মেদো মারমা রুমা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পড়ুয়া পাড়া গ্রামে প্রুথোয়াই অং মারমা ছেলে এবং তিনি পেশায় একজন মোটর বাইক ভাড়া চালক।

এ বিষয়ে রুমা উপজেলার বাসিন্দা অংচোয়াং মারমা বলেন, গতকাল বিকালের দিকে বান্দরবান থেকে রুমার উদ্দেশ্যে আসছিলেন। চৈক্ষ্যং ও বটতলী পাড়া মধ্যখানে টিএস ট্রাকের সাথে মোটর সাইকেলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইক চালক মেদো মারমা গুরুতর আহত হলে টি এস চালকরা তাকে তুলে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, টিএস ট্রাকের মালিক জিয়া ও গাড়ি চালক ছিলেন শাকিল। ঘটনার পর মালিক ও চালক পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সকালে সড়কের পাশে লাশ পড়ে আছে এমন খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলাম জানান, সড়কের পাশে এক যুবকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এটা দুর্ঘটনা নাকি খুন সে ব্যাপারে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...