বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

৭ দিন পর ফের উৎপাদনে কেপিএম

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাঙামাটির কাপ্তাই  চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন টানা ৭ দিন বন্ধ থাকার পর গত রবিবার (২১ মে) সন্ধ্যা থেকে ফের  চালু করা হয়েছে। 

গত ১৪ মে’ হতে এলএনজি গ্যাস সরবারহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) এ কে এম আনিসুজ্জামান ।

ঘূর্ণিঝড় ‘মোখা’কে কেন্দ্র করে মহেশখালীর ভাসমান দু’টি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেওয়ায় এই গ্যাস সংকট সৃষ্টি হয় বলে তিনি জানান ।

এমডি আরোও জানান,  গ্যাস সরবরাহ চালু হওয়ায় আমরা পুনরায় গত রবিবার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু করেছি এবং এইদিন রাতের শিফটে ৭ মেঃ টন কাগজ উৎপাদিত হয়।

কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি সরবরাহ পাওয়ার পর থেকেই কেপিএমের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পুনরায় কারখানা সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। তবে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ নানা প্রতিকূলতা সত্বেও পুনরায় কারখানা চালু করার জন্য নিরলসভাবে কাজ করেন এবং মিল পুনরায় চালু করে উৎপাদনে যায়।

কেপিএম শ্রমিক, কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, এতদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারীদের মন অত্যন্ত খারাপ ছিল। আমরা প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। তবে আশার কথা হলো রবিবার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেসার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...