বুধবার, ১২ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে নির্মাণাধীন দেয়াল ভেঙে শ্রমিকের মৃত্যু

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ( কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওতে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে  এক ডাম্পার শ্রমিকের মৃত্যু হয়েছে। এই সময় একজন গুরুতর আহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বঙ্কিম বাজার এলাকায় করুণ এ ঘটনাটি ঘটে। নিহত নুরুল হুদা পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়ার আছদ আলীর পুত্র। আহত আলী হোসেন (৪০) পার্বত্য বান্দরবান জেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির জানান, বঙ্কিম বাজার এলাকার নিউরন হাসপাতাল সংলগ্ন জনৈক একরামের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে পড়ে পথচারী ডাম্পার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি।

থানার এস আই জুয়েল সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি।

তিনি আরো জানান, নির্মানাধীন ভবনটির ভেতরে প্রচুর পরিমাণ কংক্রিট রাখা হয়েছিল। এ কারণে দেয়ালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্বল হয়ে উঠে। এর আগেও এটি কয়েকবার ঝাঁকুনি দিয়েছিল বলে জানা যায়। কংক্রিটের ভার সইতে না পেরে দেয়ালটি ভেঙ্গে পড়লে পথচারী ডাম্পার শ্রমিক নিহত হয়। এছাড়া গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের পরিবারের কেউ প্রতিকার চাইলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে  কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (এএসপি) (সদর সার্কেল) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...