চট্টগ্রামের বাঁশখালীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার পূর্ব চাম্বলে এ ঘটনা ঘটে।
নিহত সাকিবুল ইসলাম (২০) চাম্বল ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
আরও পড়ুন: কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএনের উপপরিদর্শক ও তার স্ত্রী আটক
নিহতের চাচাতো ভাই রাসেল জানান, গাছের ডালের পাশে একটি বৈদ্যুতিক লাইন ছিল। গাছে আম পাড়তে উঠেছিল সাকিব। কিন্তু পাশে একটি বৈদ্যুতিক লাইনটি খেয়াল করেনি সে। ওই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে নিচে পড়ে যান। এরপর তাকে দ্রুত বাঁশখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী জেনারেল হাসপতালের চিকিৎসক ডা. ইমরুল কায়েস বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
