রাঙামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোঃ তৈয়ব আলী (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৯ মে) সকাল ৬ টায় উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর রিফিউজি পাড়া এলাকায় এইঘটনা ঘটে।
আত্মহননকারী মোঃ তৈয়ব আলী ঐ এলাকার মৃত মোঃ শরীফ আলীর ছেলে। মৃত ব্যক্তি জীপ গাড়ীর চালক ছিলেন বলে ইউপি চেয়ারম্যান জানান।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
থানার ওসি শফিউল আজম বাবু জানান, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিল। কখন সেই বাসায় ফিরতো কেউ জানে না। যার ফলে সেই সবসময় আনমনা থাকতো।
ময়নাতদন্তের জন্য লাশটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
