বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ের  কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকাধীন প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সিরাজুল সালেহিন আকিব(২৪) নামে এক যুবক নদীর পানিতে তলিয়ে গেছে। 

তাঁর বাবা  সহিদুল ইসলাম বাবু ফিটার পদে কাপ্তাই  পিডিবিতে  কর্মরত আছেন।

বুধবার (১৭ মে) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান।

ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান,  বুধবার বেলা ১টার দিকে আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে হঠাৎ ঝড়ো হাওয়ার সম্মুখীন হয়। ওইসময় আকিবের তিন বন্ধু নদীর পাড়ে উঠতে পারলে আকিব নদীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

খবর পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এর নেতৃত্বে পুলিশ সদস্য,    স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।

পরে বেলা ২ টার দিকে কাপ্তাই  ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।   এর কিছুক্ষণ পর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির  নৌবাহিনীর ডুবুরীদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করবো। শেষ খবর পাওয়া পর্যন্ত( সন্ধ্যা ৬ টা) নিঁখোজ যুবকের কোন সন্ধানে পাওয়া যায় নাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...