মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হাটহাজারীতে দেহব্যবসায় জড়িত ৫ নারী আটক

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে বাসা ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা দেহব্যবসা। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় রুজি আক্তার (৩৮) নামে এক দেহব্যবসা পরিচালনাকারীসহ পাঁচ নারী পতিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এদিকে কৌশলে পালিয়ে গেল পুরুষ খদ্দর।

গতকাল সোমবার (১৫ মে) রাত ১১টার দিকে পৌরসভা ৫নং ওয়ার্ডের কামাল পাড়া এলাকার জনৈক জসিম উদ্দিনের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রুজি আক্তার রাঙ্গামাটির কাউখালী থানাধীন বেতবুনিয়া ইউনিয়নের কাশেম মেম্বার বাড়ীর মোহাম্মদ দেলোয়ার হোসেনের স্ত্রী। অন্যান্যরা হল,কক্সবাজারের পেকুয়া থানাধীন দক্ষিণ মেহেরনামা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকগুজারা এলাকার মৃত আব্দুল কাদেরের মেয়ে জ্যোৎস্না বেগম (২২), ফেনীর সোনাগাজী থানাধীন শাহাপুর ইউনিয়নের মৃত জাকির হোসেনের মেয়ে মরিয়ম বেগম (২৩), রাঙ্গামাটির কাউখালী থানাধীন রাঙ্গীপাড়া ইউনিয়নের আবুল কাশেমের মেয়ে এ্যানি বেগম (২৩) ও একই ইউনিয়নের আবুল কাশেমের মেয়ে নাহিদা আক্তার (২০)।

জানা যায়, জনৈক জসিম উদ্দিনের ভাড়া বাসার নিচ তলায় একটি ইউনিট ভাড়া নিয়ে দেশের বিভিন্নস্থান থেকে যুবতী নারীদের এনে দেহব্যবসা পরিচালনা করে আসছে রুজি আক্তার। বিষয়টি জানতে পেরে কিছুদিন ধরে পর্যবেক্ষণ করে স্থানীয় লোকজন। তাদের কাছে বাহিরের লোকজন খদ্দের হিসেবে যাতায়াত করতে দেখে বাসাটি ঘেরাও করে। পরে বাসার ভিতরে ঢুকে নারী ও পুরুষদের অসামাজিক কার্যকলাপ লিপ্ত থাকা অবস্থায় পাওয়া যায়। এসময় দেহব্যবসায় জড়িত নারী পতিতাদের আটক করা হলেও পুরুষ খদ্দেররা পিছনের দরজা দিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে হাটহাজারী থানার এ এস আই মোহাম্মদ ইমরান জানান, আটককৃত পাঁচ পতিতাকে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...