চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে।
রোববার (১৪ মে) রাতে ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’: রোহিঙ্গা ক্যাম্পে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রোববার (১৪ মে) রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। রোববার রাত ১২টার পর আমাদের কোনো ফ্লাইট নেই। সোমবার সকাল থেকে সচল হয়ে যাবে বিমানবন্দর। আমরা ফ্লাইট চালুর জন্য সব জায়গায় যোগাযোগ করছি।
