রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় দুর্বত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমােক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন।

আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুপান্তর চাকমা (৪৭)। তিনি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দা লক্ষীচন্দ্র চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ১নং সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি এলাকা থেকে সাংগঠনিক কাজে চক্রাছড়ায় যাচ্ছিলেন। এ সময় ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, নিহত ব্যক্তি ইউপিডিএফের কর্মী শুনেছি। প্রতিপক্ষের জেএসএসের সদস্যদের গুলিতে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

এদিকে কর্মী নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমােক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বিবৃতিতে অবিলম্বে রূপান্ত চাকমার খুনি সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য ইউপিডিএফের যে কার্যক্রম তা বানচাল করতে জেএসএস গ্রুপের সশস্ত্র সসদস্যদের লেলিয়ে দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...