সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঘূর্ণিঝড় ‘মোখা’ ; প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজার সমুদ্রবন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কক্সবাজারে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। আকাশে মেঘ জমছে, বাতাস বাড়ছে একটু একটু করে। সেন্টমার্টিন থেকে নিরাপদে সরে যাচ্ছে লোকজন। কক্সবাজারের আবহাওয়াবীদের দুশ্চিন্তা পাহাড় ও রোহিঙ্গা ক্যাম্প নিয়ে, এসব জায়গায় মোখার প্রভাবটি সবচেয় বেশি পড়বে তার ধারণা।কক্সবাজারে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে।কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া, যার প্রভাব পড়েছে পুরো কক্সবাজারে।

শুক্রবার (১২মে ) সকাল থেকেই কক্সবাজার আকাশ মেঘাচ্ছন্ন। বেলা গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা পাওয়া যায়নি। সকাল ১১টার পর কক্সবাজারের আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে থাকে। যদিও জনজীবনে তা খুব একটা প্রভাব ফেলেনি। বর্তমানে কক্সবাজারের আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে।

কক্সবাজার পাশাপাশি এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, সকাল থেকে কোথাও গুঁড়ি গুঁড়ি, আবারও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল।

রামুর বাসিন্দা কফিল উদ্দিন জানান,সকাল থেকে আকাশ মেঘলা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’: বাতাসের গতিবেগ ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, মোখা এখন কক্সবাজার উপকূলের কাছাকাছি। কিন্তু সাগর কিছুটা উত্তাল হয়েছে ।সার্ফার সার্ফিংয়ে নেমে খোঁজে পান না বড় কোন ঢেউ।

তিনি আরো বলেন, কক্সবাজারের মোখার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাতাসের তীব্রতা বাড়বে। ফলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং পাহাড়ে বসতিগুলো ঝূঁকিতে পড়বে। সিডর ছাড়া গেল ১৫ বছরের বড় কোন প্রাকৃতিক দূর্যোগ হয়নি কক্সবাজারে। এবার মোখা কক্সবাজার অভিমুখী হওয়ায় ক্ষয় ক্ষতি বাড়ার শঙ্কা এই আবহাওয়াবীদের। মোখার প্রভাবের আগেই পাহাড় ও রোহিঙ্গা ক্যাম্পের প্রতি সতর্ক দৃষ্টি রাখা জরুরী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বললেন, মোখা মোকাবেলায় সব প্রস্তুতি নেয়া আছে তাদের।অপর দিকে দুপুর ১২টা থেকে সেন্টমার্টিনের অবস্থার পরিবর্তন হতে শুরু করে। স্থানীয়দের অনেকেই ট্রলার করে নিরাপদ স্থান টেকনাফের দিকে আশ্রয়ে যেতে শুরু করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...