সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঘূর্ণিঝড় ‘মোখা’; চট্টগ্রামে ‌প্রস্তুত ১০৩০ আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে স্থায়ী ও অস্থায়ী মিলে ১ হাজার ৩০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১৭ হাজার স্বেচ্ছাসেবক। 

বৃহস্পতিবার (১১ মে) জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামে স্থায়ী ৫৩০টি এবং অস্থায়ী ৫০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যাতে ধারণক্ষমতা রয়েছে পাঁচ লাখেরও অধিক। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য চট্টগ্রামের ১৫ উপজেলার ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: খুবই মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে ‘মোখা’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রেড ক্রিসেন্ট সোসাইটির আট হাজার এবং সিসিপি’র আট হাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবক মিলে মোট ১৬ হাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে।

অন্যদিকে দ্বীপ উপজেলা সন্দ্বীপে ১১৬টি, বাঁশখালীতে ১২২টি, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৯৪টি, ফটিকছড়িতে ১১২টি (অস্থায়ী), হাটহাজারিতে ১৮টি (অস্থায়ী), মীরসরাইয়ে ৮৫টি, রাঙ্গুনিয়ায় ২১৭টি (অস্থায়ী), রাউজানে ২টি, সীতাকুণ্ডে ২৫টি, বোয়ালখালীতে ৮টি, চন্দনাইশে ৬টি, পটিয়ায় ১২৬টি (অস্থায়ী), সাতকানিয়ায় ৪টি, আনোয়ারায় ৫৮টি, লোহাগাড়ায় ২৭টি (অস্থায়ী) এবং কর্ণফুলীতে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...