বান্দরবানে ভূমির দলিল জালিয়াতির অভিযোগে ভূমি অফিসের জারিকারক ও দলিল লেখকসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (১০ এপ্রিল) বান্দরবান জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এ আদেশ প্রদান করেন।
কারাগারে পাঠানোরা হলেন, মেঘলা লালমোহন এলাকার সুনিল কান্তি দাশের ছেলে ও বান্দরবান সদর ইউএনও ভূমি অফিসের জারিকারক সন্তোষ দাশ, মৃত মো. হোসেনের ছেলে আবদুল মান্নান এবং নোয়াপাড়ার গৌরাঙ্গ প্রসাদ”র ছেলে ও দলিল লেখক গোপাল কৃষ্ণ দাশ।
আদালত সুত্রে জানাযায়, মেঘলা এলাকায় ১৯৮১ সালে সৈয়দ মোজাফফর আহমদের নামে ৫০ শতক জমি বন্দোবস্ত দেয় সরকার। উক্ত জমি বিক্রি করেছেন মর্মে সন্তোষ দাশ, মোস্তফা মিনহাজ,মান্নান,গোপাল কৃষ্ণ দাশ,আলী হোসেন, জিন্নাত আরা ও রমীজ আহম্মদ পরস্পরের যোগাসাজোসে জাল দলিল তৈরি করেন। এই রুপ অভিযোগের ভিত্তিতে গত ৪ মে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন সৈয়দ মোজাফফর আহমদের জামাতা মো. জহিরুল ইসলাম। এরই প্রেক্ষিতে আজ ১০ মে মামলাটি আদালতে উপস্থাপন হলে সন্তোষ দাশ, গোপাল কৃষ্ণ দাশ ও আবদুল মান্নান জামিন আবেদনের জন্য স্বেচ্চায় আত্নসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দ্দেশ প্রদান করেন।
বান্দরবান কোট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তরা আদালতে আত্নসমর্পণ করে আদালতে জামিন আবেদন করলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
