রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর মরদেহ উদ্ধার

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাছুয়াখালীর একটি পুকুর থেকে রোকসানা আক্তার (৩৭) নামের এক গৃহবধূর পরিত্যক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১০ মে) ভোর ৫ টার দিকে এক পথচারী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এস, আই নোমানের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

উদ্ধারকৃত রোকসানা আক্তার প্রকাশ ধলো বিবি ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালির মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী ।

এলাকাবাসীর দাবী কেউ তাকে হত্যা করে পুকুর পাড়ে ফেলে রেখে গেছে।

ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, মরদেহটির কোমরের উপরে কোন আঘাত নেই। তবে উরু বা রানের মধ্যে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে ঘটনার রহস্য উদঘাটন হবে। তবে তিনি ধারণা করেছেন যে, হয়তো আম পাড়তে গিয়ে তিনি গাছ থেকে টেংরার উপর পড়ে পুকুর পাড়ে পড়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়। টেংরার খুঁটিতে তার শরীরের মাংসের অংশবিশেষও পাওয়া গেছে।

এদিকে নিহতের মেয়ে মরিয়মের দাবী, আমার মা কে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। সঠিক বিচারের মাধ্যমে খুনীদের ফাঁশি চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...