রবিবার, ২৬ জুলাই ২০২৬

এতো সমস্যা সমাধান করা সম্ভব না: সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষে এতো সমস্যা সমাধান করা সম্ভব না। কিছু ক্ষেত্রে আপনাদের (প্রার্থীদের) নিজেদেরকেই আত্মরক্ষার্থমূলক বা যেটা করণীয় সেই পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১০ মে) দুপুরে জয়দেবপুরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, মাঠে যখন খেলা হবে তখন দুই পক্ষকেই খেলতে হবে। কেউ কালো টাকা বিতরণ করলে আরেকজনকে তা প্রতিহত করার চেষ্টা করতে হবে।

নির্বাচন কমিশন বা পুলিশ এসে রাতারাতি সেটা প্রতিহত করবে, অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু করণীয়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করব।

আমাদের চেষ্টার কোনো অভাব থাকবে না। তবে আমরা এককভাবে কিছু করতে পারব না। আমাদের সহযোগী প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে তাদের দায়িত্ব শক্তভাবে পালন করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে বিশ্ব তাকিয়ে রয়েছে। আমাদের নির্বাচন নিয়ে ইউরোপ-আমেরিকা কথা বলছে। কাজেই গাজীপুরের নির্বাচনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জাতীয় নির্বাচনের আগে এত বড় পরিসরে একটি নির্বাচন অনেক গুরুত্ব বহন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...