শনিবার, ৮ আগস্ট ২০২৬

খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকার পরও কেন সাপ্লিমেন্ট খাবেন!

স্বাস্থ্য ডেস্ক

রোগীরা প্রায়ই বলে থাকেন, ডাক্তার আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সর্বশরীরে ব্যথা; কিছু ওষুধ লিখে দিন। বেশির ভাগ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে বা এমনিতেই যে ওষুধটি খাওয়া হয়, তা হলো ক্যালসিয়াম।

ক্যালসিয়াম একটি জনপ্রিয় ওষুধ। এটি ওভার দ্য কাউন্টার ড্রাগ, মানে কিনতে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) লাগে না। অনেকেই তাই ব্যথাবেদনা, হাড় শক্ত করতে বা এমনিতেই সাপ্লিমেন্ট (সম্পূরক) হিসেবে ক্যালসিয়াম গ্রহণ করেন। কিন্তু এভাবে ক্যালসিয়াম সেবন করা কি উচিত?

ক্যালসিয়ামের উৎস

আমাদের শরীর ক্যালসিয়াম প্রস্তুত করতে পারে না। বাইরে থেকে ক্যালসিয়ামের জোগান দিতে হয়। ক্যালসিয়ামের সর্বোত্তম উৎস হলো খাবার। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হলো দুধ (১ কাপ দুধে প্রায় ৩০০ মিলিগ্রাম ক্যালসিয়াম আছে), দই, সবুজ শাকসবজি (যেমন: ব্রকলি, কলা), মাছের নরম কাঁটা, সয়াবিন, বাদাম, শিম ইত্যাদি।

দৈনিক ক্যালসিয়ামের চাহিদা
নয় বছরের কম বয়সীদের দৈনিক ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। ৯ থেকে ১৮ বছরের মানুষের দরকার দৈনিক ১ হাজার ৩০০ মিলিগ্রাম। ১৯ থেকে ৫০ বছর বয়সীদের দৈনিক ১ হাজার মিলিগ্রাম (সর্বোচ্চ সীমা ২ হাজার ৫০০ মিলিগ্রাম) চাহিদা থাকে। আর ৫০ বছরেরে বেশি বয়সীদের দৈনিক ১ হাজার ২০০ মিলিগ্রাম (সর্বোচ্চ সীমা ২ হাজার মিলিগ্রাম)।

যাদের দৈনিক চাহিদার চেয়ে বেশি ক্যালসিয়াম প্রয়োজন–
ঋতুস্রাব বন্ধের আগে
ঋতুস্রাব বন্ধের পরে
গর্ভাবস্থায়
দুগ্ধদানকারী মা

এ ছাড়া খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকা সত্ত্বেও যাদের ওষুধ খেতে হবে–

যারা শুধু শাকসবজি খান বা ভেজিটেরিয়ান
দুধ বা দুগ্ধজাতীয় খাবার খেলে যাদের হজমে সমস্যা হয় যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েডজাতীয় ওষুধ সেবন করেন যাদের বিভিন্ন হজমজনিত পেটের সমস্যা আছে যারা অনেক বেশি প্রোটিনসমৃদ্ধ বা সোডিয়ামসমৃদ্ধ খাবার খান ক্যালসিয়াম হজমে অত্যাবশ্যকীয় উপাদান ক্যালসিয়াম হজমের জন্য প্রয়োজন ভিটামিন ডি। ভিটামিন ডির অভাব হলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। সে জন্য ভিটামিনসমৃদ্ধ খাবার (যেমন সামুদ্রিক মাছ, ডিমের কুসুম) এবং সূর্যের আলো প্রয়োজন।

ক্যালসিয়াম সেবনের নিয়মাবলি–
খাবার খাওয়ার পর খেতে হবে
অধিক আঁশজাতীয় খাবারের সঙ্গে খাওয়া উচিত নয় একবারে ৫০০-৬০০ মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না আয়রন ও জিংক খাওয়ার ১-২ ঘণ্টা পর ক্যালসিয়াম খেতে হবে
এক বেলা হলে সকালে খাওয়া ভালো। এতে হজম ভালো হয়। দুই বেলা হলে সকালে ও রাতে খাওয়া উচিত

যারা খেতে পারবেন না–

প্যারাথাইরয়েড হরমোন যাঁদের বেশি
পানিশূন্যতা থাকলে
কোষ্টকাঠিন্য রোগে ভুগছেন
যারা কিডনিতে পাথর
যারা কিডনিজনিত জটিল রোগে ভুগছেন
যারা বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, ক্যালসিয়াম গ্রহণের আগে অবশ্যই তাঁদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হাড়, দাঁত গঠনের সঙ্গে সঙ্গে দেহের স্বাভাবিক কাজকর্ম সম্পাদন করার জন্য ক্যালসিয়াম খুব জরুরি। কিন্তু বেশি ক্যালসিয়াম সেবন এসব কাজ সম্পাদনে কোনো অতিরিক্ত ভূমিকা রাখে না। তাই প্রতিদিন যে পরিমাণ ক্যালসিয়াম দরকার এবং শরীরে এর ঘটতি আছে কি না জেনে সেবন করা উচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...