সোমবার, ১০ আগস্ট ২০২৬

পটিয়ায় শিক্ষক লাঞ্ছিত

প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিল স্কুল কমিটি

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ স্কুল ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্যের হাতে লাঞ্চনার শিকার হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও তার অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার সকালে নিজ কক্ষে তালা দেখে কক্ষের বাইরে অবস্থান নেন তিনি। এছাড়াও কমিটির কয়েকজনের হাতে তিনি লাঞ্চিত হন বলে অভিযোগ জানিয়েছেন।

এদিকে স্কুল শিক্ষককে লাঞ্চনা করে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল নেটিজেনদের মাঝে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রধান শিক্ষককে এইভাবে লাঞ্চিত করে তার কক্ষে তালা লাগানো যায় কিনা তা নিয়ে আলোচনা ও সমালোচনা করেন অনেকেই। এ ঘটনায় প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ স্থানীয় প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।

এই বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ বলেন, রবিবার (৭ মে) ৯.৩০ মিনিট স্কুলে এসে দেখেন তার অফিসকক্ষে নতুন তালা। নতুন তালার বিষয়ে অফিস সহকারীর কাছে জানতে চাইলে বলেন , আমরা জানি না। তিনি খবর নিয়ে জানতে পারেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দত্ত, ভারপ্রাপ্ত সভাপতি জুলু মেম্বার ও কমিটির কয়েকজন সদস্যরা নতুন তালা মেরেছেন। এই বিষয়ে জানতে চাইলে আমাকে কটুক্তি করে কথা বলে তারা এবং লাঞ্চনা করা হয়। তিনি বলেন, আমার কোন দোষ ত্রুটি থাকলে তা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এইভাবে আমাকে লাঞ্চিত করা খুবই অমানবিক।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমাকে স্কুল থেকে পরিকল্পিতভাবে তাড়ানোর জন্য চককষছেন স্কুল কমিটি ও সহকারী প্রধান শিক্ষক শ্যামল দত্ত সহ কমিটির সুবিধভোগী সদস্যরা। কারণ তাদের একটাই দাবী শ্যামল দত্তকে প্রধান শিক্ষক করতে হবে। আমাকে নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে। তা আমি নিজেও জানি না, কখন কি জন্য কি কারণে বরখাস্ত করা হয়েছে। কিছুদিন ধরে স্কুলের সভাপতি প্রবাসী হামিদ আলী বিভিন্ন ঝামেলা করে আসছেন। সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম হয়েছে বলে আমাকে নোটিশ দিয়েছেন। আমি সে নোটিশের যথাযথ জবাবও দিয়েছি। আমি যে টাকা খরচ করেছি তা ভাউচার সহকারে উপস্থাপন করেছি। আমি টাকা খরচ করার কারণ স্কুলের চেক বই বিদেশে নিয়ে যায় স্কুলের সভাপতি হামিদ আলী। শিক্ষক কর্মচারীদের দুই তিন মাস বাবদ বেতন বকেয়া রাখেন তারা। তাই আমি বাধ্য হয়ে তাদেরকে বেতন সহ অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় করি ভাউচারমূলে। আমি এই বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি এবং থানায় একটি লিখিত জিডি করেছি।

এই বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক শ্যামল দত্ত বলেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ স্যার বরখাস্ত হয়েছে। আমি নিয়ম মাফিক প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতেছি। আমার বিষয়ে আনা সকল অভিযোগ ভিত্তিহীন।

এদিকে হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক সমাজে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

এই বিষয়ে পটিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত মজুমদার বলেন, প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি অসৌজন্যমূলক। এটা করা ঠিক হয়নি। আমাকে এ বিষয়ে জানিয়েছেন। তবে পরিচালনা কমিটি যখন প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন তিনি কয়েকদিন স্কুলে না গিয়ে উচ্চ পযার্য়ে আপিল করতে পারতেন তাহলে আর রুমে তালা ঝুলানোর বিষয়টি আসতো না।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...