শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

গুদামে ধান দিতে আসা কৃষক যেন হয়রানির শিকার না হয়: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সরকারি গুদামে কৃষক ধান দিতে এসে যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় তার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (৭ মে) দুপুরে সচিবালয়ের নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বোরো সংগ্রহ অভিযান-২০২৩ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষককে যোগ্য মর্যাদা দিতে হবে। সরকারি গুদামে ধান দিতে আসা কৃষক যেন হয়রানির শিকার না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।

সরকারি নিয়ম অনুযায়ী ১৪ শতাংশ পর্যন্ত শুষ্ক ধান থাকলে কৃষকের সেই ধান সরকারিভাবে কেনার নির্দেশ দেন তিনি। এর ব্যত্যয় হলে যদি কোনো কৃষক অভিযোগ করেন তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, নওগাঁ ও হাওর অঞ্চলসহ সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষককে লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে থাকে সরকার।

পাশাপাশি দেশে খাদ্যশস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মৌসুমেই শস্য সংগ্রহ করা হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা ও উপজেলা ক্রয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১২শ টাকা মন অর্থাৎ ৩০ টাকা দরে ১ হাজার ৬৭৫ টন ধান ও ৪৪ টাকা দরে ৬ হাজার ৭৬১ সিদ্ধ চাল আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে।

অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, চাল কল মালিক গ্রুপ, আড়তদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...