সোমবার, ১০ আগস্ট ২০২৬

আনোয়ারায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ; এক সপ্তাহে আক্রান্ত ২০৪ 

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ২৯ জন। গত এক সপ্তাহে উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২০৪ জন।

সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এপ্রিলের মাসের শুরুর দিক থেকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৭ দিনে উপজেলায় মোট ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯০ জন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের সাথে কথা হলে তারা জানান ,তীব্র গরমে ডায়রিয়া সহ বিভিন্ন রোগী সংখ্যা দিন দিন বাড়ছে । অনেক সময় রাতে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হয়। বেডের নিচে ও জায়গা দেওয়া সম্ভব হয়না।

উপজেলার কেয়াঁগড় গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন শেখ (৪৩) জানান, তিনি গত শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রথমে বাড়িতে চিকিৎসা নেন। কিন্তু, তাতে কোনো কাজ না হওয়ায় শনিবার হাসপাতালে ভর্তি হন।

উপজেলা সদরের বাসিন্দা বৃষ্টি আক্তার জানান, তার শারীরিক সমস্যা ছিল না। কিন্তু, গতকাল বিকালে থেকে ডায়রিয়ায় আক্রান্ত হন এবং রাতেই হাসপাতালে ভর্তি হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রাশীদ বলেন, তীব্র গরমের কারণে মানুষ ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। ৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন মহাদয়ের নির্দেশ অনুযায়ী ডায়রিয়া সচেতনতা বৃদ্ধি লক্ষ্য গ্রামের ওয়ার্ড পর্যায়ে মানুষকে সচেতন করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...