ফটিকছড়িতে অটোরিক্সা উল্টে দুই ব্যক্তি আহত হয়েছেন। ৬ মে শনিবার বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ চৌমুহনীস্থ মতিয়ুর রহমান শাহ সড়কের নুর আহমদ ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নাজিরহাট পৌরসভাধীন বাবুনগর এলকার কামাল আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং রোসাংগিরী ইউনিয়নের লালির বাপের বাড়ির আবুল বশর প্রকাশ টিক্কা বশর (৭৫)।
জানা যায় দূর্ঘটনা কবলিত অটোরিক্সাটি নুর কাজী মাদ্রাসা হতে যাত্রী নিয়ে নাজিরহাট যাচ্ছিল।পথিমধ্যে নুর আহমদ স্কুল এলকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে রিক্সা আরোহী আনোয়ারা বেগম এবং পথচারী বশর আহত হন।
স্থানীয়রা এগিয়ে এসে আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবুল বশরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। তবে আনোয়ারার অবস্থা বেগতিক হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
