চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে পারিবারিক কলহের জেরে অর্পিতা মজুমদার (২৩) এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
শনিবার (৬ মে) সকালে কোতোয়ালি থানাধীন আসকারদীঘির উত্তরপাড় মালিপাড়া এলাকায় এই দূঘটনা ঘটে।
নিহত অর্পিতা মজুমদার রাজন দাসের স্ত্রী। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বলে জানা গেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
