সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে জরিমানা

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে পুকুর ভরাটের অপরাধে আলী আহসান নামে এক সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়েছে পুকুর ভরাট কার্যক্রম।

শুক্রবার (৫মে) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। এসময় পুকুর ভরাট বাস্তবায়নের অপরাধে মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলী আহসানকে ৪০ হাজার টাকা এবং পুকুরের মালিক মোহাম্মদ দিদারুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করে, সেইসাথে পুকুরটি আগের অবস্থায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। দিদারুল আলম উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার মীর আহম্মদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এতে পুকুর ভরাটের বিষয়টি প্রমাণিত হওয়ায় পুকুরের মালিক দিদারুল আলম ও পুকুরের ভরাট কাজ বাস্তবায়নের অপরাধে মির্জাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলী আহসানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে এ অর্থদণ্ড আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন, পুকুর বা জলাধার ভরাটের বিষয়ে প্রশাসনের অবস্থান খুবই কঠোর। পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করে হাটহাজারীতে কোন পুকুর বা জলাধার ভরাট করতে দেওয়া হবে না। এ বিষয়ে জনসাধারণের সচেতনতা জরুরি বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...