চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে আনোয়ারা উপজেলায় ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বুধবার (৩ মে) সকাল থেকে উপজেলার পাঁচটি কেন্দ্রে এসএসসি ও দাখিল মোট ৪৬৫৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর আনোয়ারা উপজেলা থেকে এসএসসিতে ৪০৪৮, মাদ্রাসা থেকে ৬৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তৃতীয় দিনের ইংরেজি প্রথম পরীক্ষায় এসএসসিতে ৩৩ জন ও মাদ্রাসায় ১ জনসহ মোট ৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
