রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (উত্তর) পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি চোরাই মোটরসাইকেল।

রবিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইমরাদুল ইসলাম ওরফে রনি (৩২), মো. কফিল উদ্দিন প্ৰকাশ তানভীর (২৩), মো. মাজেদ প্রকাশ নাদিম (২০), মো. আমিন আলী সাকিব (২৫), মো. আরিফুল হাসান (২৩) ও মো. সাকিব (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নি.) রিপন কুমার দাস।

তিনি জানান, গতকাল বিকেলে চান্দগাঁও থানার বহদ্দারহাট পুকুর পাড় সংলগ্ন রুমি মার্কেটস্থ নিউ ফ্রেন্ডস মোটরসের সামনে এবং নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তাদের সহযোগীদের মাধ্যমে নগরীতে নিয়ে আসে। পরে চোর চক্রের মূলহোতা মো. মাজেদ ওরফে নাদিম তার নিজস্ব ফেসবুক পেজ ‘NK Motors’ ও ‘অভ্রনীল নাদিম’ ব্যবহার করে বিজ্ঞাপনের মাধ্যমে এসব চোরাই মোটরসাইকেল বিক্রি করে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...