সোমবার, ১০ আগস্ট ২০২৬

পেকুয়ার বেশিরভাগ নলকূপে পানি উঠছে না

সেচ পাম্প পেয়ে খুশি পেকুয়ার ১৪ কৃষক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ১৪ জন গরিব কৃষককে ১৪ টি সেচ পাম্প দিয়েছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সেচ পাম্প বিতরণ উপলক্ষে রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেচ পাম্প পেয়ে খুশি কৃষকেরা। কৃষকেরা বলছেন, এলাকার বেশিরভাগ নলকূপে পানি উঠছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ধান চাষে ও লবণ উৎপাদনে চরম ব্যাঘাত ঘটছে। এই মুহুর্তে সেচ পাম্পগুলো খুব উপকার হবে কৃষকদের। বদিউদ্দিন পাড়ার কৃষক মোহাম্মদ ছাবের (৫৫) বলেন, আমি একজন লবণ চাষী। জমিদারের কাছ থেকে জমি বর্গা নিয়ে লবণের চাষ করি। প্রতিবছর সেচ দিতে অনেক টাকা খরচ হয়। এখন বিনামূল্যে সেচ পাম্প পাওয়ায় অনেক ব্যয় সাশ্রয় হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক পিটার কো।

বিশেষ অতিথির বক্তব্য দেন এলজি ইলেকট্রনিক্সের একাউন্টিং অ্যাণ্ড ট্যাক্স মো. রেহানউদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শওকত, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ। এছাড়া বক্তব্য দেন এলজি ইলেকট্রনিক্সের এম্বাসেডর জাহিদুল ইসলাম, রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন, রাজাখালীর স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক বিপ্লবের সদস্য মিশকাত কবির আজাদ, উপকারভোগী ছাবের আহমদ।

এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো বলেন, এলজির পণ্য মানুষ ব্যবহার করে খুশি হবে। এটি বিদ্যুৎ সাশ্রয় করে। মানুষের স্বাস্থ্যও ঠিক রাখে। এটি মানুষের জীবনকে সহজ করে দেয়। এলজির ম্যানেজমেন্ট ও এমপ্লয়ীদের টাকায় জীবনমান উন্নয়নমূলক এই প্রকল্প বাস্তবায়িত হয়। বিশ্বের বিভিন্ন দেশে জীবনমান উন্নয়নে প্রোগ্রাম হয়। বাংলাদেশেও ৫-৬ টি প্রোগ্রাম হয়ে থাকে। আমরা কখনও নগদ টাকা প্রদান করি না, আমরা পণ্য দিই। যাতে মানুষ জীবনমান উন্নয়ন করতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...