চট্টগ্রামের আনোয়ারায় মারজানা আকতার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া মারজানা আকতার একই গ্রামের মো. সোহেলের স্ত্রী ও বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের মো. লতিফের মেয়ে। গত ৪ মাস আগে সামাজিক ভাবে তাদের বিয়ে হয়।
নিহতের বড় ভাই মো. মহিউদ্দিন বলেন, আমার বোন কুরআনের হাফিজা ছিলেন সে কখনো আত্মহত্যা করতে পারে না। সে বিয়ের আগে চালিতাতলী আয়েশা সিদ্দিকা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। তার স্বামী সোহেল বোনকে সে সময়ের শিক্ষকতার বেতনের টাকার জন্য সবসময় বিরক্ত করত। এবং তার জরুরি এক লাখ টাকার প্রয়োজন বলে জানায়।
মহিউদ্দিন আরও বলেন, সবশেষ গেল রমজানে বোন বেড়াতে আসলে সে আমাদের এসব কথা খুলে বলে তখন বোনকে আমরা বলেছি এখন রোজা আমাদের অনেক খরচ রোজার পর গরু বিক্রি করে হলেও তুর স্বামীকে টাকা পাঠাব চিন্তা করিস না। কিন্তু সে সময়টা আমাদের দিল না তার আগেই তারা বোনকে মেরে পেলল। আগামীকাল তাদের বিরুদ্ধে আমরা মামলা করব।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। এখন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
