সোমবার, ১০ আগস্ট ২০২৬

মতবিনিময় সভা

ঈদগাঁওতে রবিবার শুরু এসএসসি ও দাখিল পরীক্ষা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে ঈদগাঁও উপজেলায় অনুষ্ঠেয় এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ উপায়ে গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রবিবার বাংলা (আবশ্যিক)- প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে এ পরীক্ষা।

এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার- ০২ ও কক্সবাজার-০৪ এবং দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-০৪ এর উদ্যোগে

আজ ২৯ এপ্রিল ঈদগাঁওতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র ৩টির কক্ষ পর্যবেক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্টদের নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র-০২ তথা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুপুরে এ সভাটি শেষ হয়।

স্বাগতিক কেন্দ্রের কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে এতে মূল বক্তব্য উপস্থাপন করেন দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-০৪ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল হাসান।

পরীক্ষা কক্ষে পালনীয় ও বর্জনীয় বিষয়ে মতামত দেন এসএসসি পরীক্ষা কেন্দ্র- কক্সবাজার-০৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম।

কক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করেন দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-০২ এর কেন্দ্র সচিব মাওলানা মনছুর আলম ও হল সুপার মাওলানা নুরুল হাকিম।

শুরুতে স্বাগত বক্তব্য দেন ভারুয়াখালী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন।

 

এতে পরীক্ষা গ্রহণ ও পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোসাইনী ও পালাকাটা গুলজার বেগম দাখিল মডেল মাদ্রাসার সুপার মাওলানা আনিস মুহাম্মদ আব্দুল্লাহ।

আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি ঈদগাঁও জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রাজন পাল।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভোমরিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষক বেলাল উদ্দিন আজাদ।

উপস্থিত ছিলেন গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-০৪ এর সহকারি কেন্দ্র সচিব আব্দুল জলিল।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন মেহের ঘোনা শাহ জববারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল গফুর।

অন্যান্যদের মধ্যে ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী, একই মাদ্রাসার সহযোগী অধ্যাপক নাজিমুদ্দিন, সহযোগী অধ্যাপক মাওলানা নুরুল আলম, খোদাইবাড়ি এ, জি, লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ, কালু ফকির পাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম, ইচ্ছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এমদাদুল হক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনসুর আলম প্রমুখ।

এতে পরীক্ষা চলাকালীন কক্ষ পর্যবেক্ষকদের নানা দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়।

সর্বোচ্চ সতর্কতার সাথে ও নিরপেক্ষভাবে নিজ নিজ অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ কার্যক্রম সার্বিকভাবে সফল করে তোলার অনুরোধ জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...