রবিবার, ৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ৩১ হাজার ৭৩১ শিক্ষার্থী 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

চট্রগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে কক্সবাজার জেলার ৫১টি কেন্দ্রে ৩০ এপ্রিল রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ৭ উপজেলার ৩১ হাজার ৭৩১ শিক্ষার্থী।

এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৬২৩ জন,

রামু উপজেলায় ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৪৩ জন,

চকরিয়া উপজেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩৮৩ জন,

কুতুবদিয়া উপজেলায় ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২১ জন,

মহেশখালী উপজেলায় ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৫৭ জন,

উখিয়া উপজেলায় ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১৫ জন,

টেকনাফ উপজেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৫৭ জন এবং

পেকুয়া উপজেলায় ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৭২ জন।

আগামী ৩০ এপ্রিল সারা দেশের মতো কক্সবাজার জেলাতেও সকাল ১০টায় এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রথম দিন হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা।

এসএসসি পরীক্ষা সামনে রেখে এরই মধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এবং কক্সবাজার জেলা প্রশাসন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। সেই সাথে পরীক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানা যায়, গত দুই বছর (২০২০ এবং ২০২১ সালে) সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় কক্সবাজার জেলায় পাসের হার বেশি ছিল। যেখানে অনিয়মিত-ফেল পরীক্ষার্থীর সংখ্যাও অন্য বারের তুলনায় অনেক বেশি ছিল।
তাই চলতি বছর অনিয়মিত-ফেল পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় কক্সবাজার জেলায় কমেছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা।

গত বছরের তুলনায় এবার এসএসসি,দাখিল ও ভোকেশনাল মিলিয়ে হাজারেরও বেশি পরীক্ষার্থী কমেছে।

সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ এবং ২০২১ সালে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি।

পরিস্থতি যখন কিছুটা স্বাভাবিক হয় তখন সিলেবাস কমিয়ে এসব পরীক্ষা নেওয়া হয়েছে।

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় অধিকাংশ অনিয়মিত ও ফেল করা পরীক্ষার্থী কৃতকার্য হয়। যার ফলে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

এবার ২০২৩ সালে কক্সবাজার জেলায় ২২ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছেন। গত বছর এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছিলেন ২২ হাজার ৭১৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২ হাজার ৪৬৬ জন।

এবার জেলার ২৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এছাড়া ১৩টি দাখিল কেন্দ্রে ৭ হাজার ৬৫৪ জন এবং ৮টি ভোকেশনাল কেন্দ্রে ১ হাজার ৪০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...