শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগামী ঈদ-উল-ফিতর হবে জাতীয় সংসদ নির্বাচনের পরে। আগামী ঈদ-উল ফিতরে আমরা আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। এটা আমাদের সকলের প্রার্থনা এবং দোয়া চাওয়া। বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে তারেক রহমান লুটপাট করে সব লন্ডনে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী সারাদেশকে উন্নয়নের মাধ্যমে একটি সাজানো বাগানে পরিণত করেছেন। আর বিএনপি জামাত-সুযোগ বুঝে এই দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে চাই। বিএনপি-জামাত নৈরাজ্য সৃষ্টির করতে চাইলে জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, কিছুদিন পরেই ঈদ-উল-আযহা আসছে তার আগে এবং পরে ষড়যন্ত্রকারীরা আবার মাঠে নামবে। বিএনপি-জামাত আবার অরাজকতা সৃষ্টি করে দেশ কে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের এই অরাজকতা কঠোর হস্তে দমন করতে এবং উপযুক্ত জবাব দিতে আপনাদের প্রস্তুত থাকতে হবে। তাদের রাজপথে কিভাবে মোকাবেলা করবেন সেই সাংগঠনিক নির্দেশনা নগর আওয়ামী লীগের সন্মানিত ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক সহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেবেন।
উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে সেইটা হচ্ছে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়ন সমূহ করছেন তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা। আমরা মন্ত্রী, মেয়র, সাংসদ, কাউন্সিলর যেই যাই কিছু করুক না তা একমাত্র সম্ভব হয়েছে-একজন শেখ হাসিনা কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন বলেন আমরা দিতে পারছি।
গত শুক্রবার (২৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর দুইটি কমিউনিটি সেন্টারে দুই থানা, আট ওয়ার্ড ও ওয়ার্ড সমূহের অন্তর্গত ইউনিট আওয়ামী লীগের কমিটির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় কালে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বয়স্ক ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন, শিক্ষার্থীদের মায়ের মোবাইলে উপ বৃত্তির টাকা দিচ্ছেন, ক্যান্সার রোগী, কিডনি রোগীদের সাহায্য দিচ্ছেন এই তথ্য গুলো আপনাদের সংগ্রহ করতে হবে এবং প্রচার করতে হবে। চট্টগ্রামে ১০ লক্ষ টিসিবি কার্ডের মাধ্যমে ভর্তুকি দিয়ে পন্য দেওয়া হচ্ছে। এইটা আপনাদের খবর রাখতে হবে কারা এর সুফল ভোগ করছে। তাদের বুঝাতে হবে এইটা শেখ হাসিনা দিচ্ছেন। ১০ লক্ষ পরিবারে কম পক্ষে দুইজন করে হলেও ২০ লক্ষ ভোট আছে। সেই ভোট আমাদের নৌকায় নিশ্চিত করতে হবে আর যদি করতে না পারি সেইটা আমাদের ব্যর্থতা।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, মানুষকে বুঝাতে হবে এইটা আপনারা শেখ হাসিনা সরকার আছে বলেই পাচ্ছেন। আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিছুই পাওয়া যাবে না। করোনার সময় বিএনপির নেতারা বাকলিয়ায় খাদ্যসামগ্রী দেবেন সেইটা আমাদের কিছু নেতাকর্মী আমাকে জানালো, আমি বললাম দিলে দিক, অন্ততঃ কিছু মানুষ তো সাহায্য পাবে। পরে দেখলাম তারা ৫-৭টা প্যাকেট এনে দেওয়ার ছবি তুলে নিউজ করছে, ফেইসবুকে দিচ্ছে। তারা আসলে দিতে আসে নাই তারা সাধারণ মানুষ কে নিয়ে তামাশা করতে এসেছে।
তিনি আরো বলেন, বিএনপি প্রতিটা ছোট ছোট মিটিংয়ে দেখা যায় তারা প্যাকেট বিরিয়ানি খাচ্ছে। এই বিরিয়ানির টাকা তারা কোথায় পাচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগ টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পরে ছোটখাটো মিটিংয়ে বিরিয়ানি খাবানো সম্ভব না। বিএনপিকে অরাজকতা করার জন্য এদের পিছনে অনেকে টাকা বিনিয়োগ করছে। মানুষকে বুঝাতে হবে বাংলাদেশকে কি আপনারা আফগানিস্তান বানাতে চান? যদি বাংলাদেশ কে আফগানিস্তান না বানাতে চান এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত করতে চান তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোন বিকল্প নেই।
একই দিন সন্ধ্যা ৭টায় নগরীর সদরঘাট ক্লাব-৭১ ও ফোর স্টার কমিউনিটি সেন্টারে কোতোয়ালি থানা আওয়ামী লীগ, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গীবাজার, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড ও ওয়ার্ডের অন্তর্গত ইউনিট আওয়ামী লীগের কমিটির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এবং নগর আওয়ামী লীগের সদস্য ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী। বক্তব্য রাখেন ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব চৌধুরী, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশফাক আহম্মদ, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন মজুমদার, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছাক, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর আব্দুর সালাম মাসুম, কাউন্সিলর নিলু নাগ, কাউন্সিলর লুৎফুনন্নেছা দোভাস বেবী। বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ থেকে বক্তব্য দেন আবুল মনসুর চৌধুরী, আমির আহম্মেদ, এস.এম মুরাদ, বাপ্পি দেব বর্মন।
একই দিন রাত সাড়ে ৯ টায় নগরীর বাকলিয়ায় আহাদ কনভেনশন হলে বাকলিয়া থানা আওয়ামী লীগ, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং পূর্ব বাকলিয়া, ১৯নং দক্ষিণ বাকলিয়া ও ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড ও ওয়ার্ড সমূহের ইউনিট কমিটির নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইছাকের সভাপতিত্বে এবং নগর আওয়ামী লীগের সদস্য ও ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ ইলিয়াসের সঞ্চালনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই ওয়ার্ডে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম, সদস্য বখতিয়ার উদ্দিন খান। বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ ইউনুস কোম্পানি, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আজিম নুরু, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ১৭নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ, আকবর আলী আকাশ, ১৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদ, ৩৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর, কাউন্সিলর নুরুল আলম মিয়া, হাজী নুরুল হক, শাহীন আক্তার রোজী প্রমুখ।
