রবিবার, ৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে মা-ছেলে হত্যার মূলহোতা ঢাকায় গ্রেফতার

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে জমির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রাত ৯ টায় তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ।

গ্রেপ্তার আসামিরা হলেন-শিকলবাহা ইউনিয়নের ইসমত হাজীর বাড়ীর মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ মোসলেম (৩৮) এবং একই ইউনিয়নের দ্বীপকালার মোড়ল এলাকার কামাল বাড়ীর জামাল আহমদ এর স্ত্রী মনোয়ারা বেগম(৪২)। এরা এজাহারনামীয় ২ নং ও ৯ নং আসামি। এ ঘটনায় এর আগে আরও ৪ জন গ্রেপ্তার ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিউল আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনারের দিকনির্দেশনা ও অফিসার ইনচার্জের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। শিগগরই আদালতে পাঠানো হবে।

গত ২৫ এপ্রিল কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের ব্লকপাড় মাস্টারহাট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। নিহতরা হলেন-শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসমত হাজী বাড়ির তৈয়ব আহম্মদ সওদাগরের স্ত্রী হোসনেরা বেগম ও ছেলে পারভেজ উদ্দিন।

২৬ এপ্রিল বিকেলে নিহত হোসনেরা বেগমের বড় ছেলে জাফর আহমদ (৩২) বাদী হয়ে মো. মহসীনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, ‘মা ছেলেকে হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সুলতানা দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মোট ৬ জন গ্রেপ্তার রয়েছে। বাকিদেরও শিগগরই আইনের আওতায় আনা হবে। জমি জামার বিরোধে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড করা হয়েছে।’

ওদিকে, হত্যাকাণ্ডের মূল আসামি মোসলেম ঢাকায় গ্রেপ্তার হয়েছে এ খবর শোনে এলাকার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে। পুলিশের ওপর কর্ণফুলী এলাকার মানুষের আস্থা বেড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...