রবিবার, ৯ আগস্ট ২০২৬

টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল, অর্থায়ন করবে জাপান

নিজস্ব প্রতিবেদক

উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল প্রকল্প, আর এতে অর্থায়ন করবে জাপান সরকার। জাপানের রাজধানী টোকিও থেকে এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে জাইকা এবং বিভিন্ন সংস্থার সাথে বৈঠকের সময় মেট্রোরেলে আরও বিনিয়োগের আশ্বাস দেয়া হয় বলে জানা গেছে।

তবে কী পরিমাণ টাকা বিনিয়োগ হবে সে ব্যাপারে এখনো জানা যায়নি। আমিন উল্লাহ নুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে ঢাকা মেট্রো (মেট্রোরেল) শুরু হয়েছে। মেট্রোরেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনতে হবে। সে কারণেই মেট্রো আসছে। উনি মেট্রোরেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। আমরা আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে আপ টু মতিঝিল পর্যন্ত লাইন সিক্স সম্প্রসারিত হবে। লাইন টু এবং সিক্সের দিয়াবাড়ি থেকে টঙ্গী সম্প্রসারণের কাজটুকু আমাদের বাকি।’

‘জাপান আমাদের আরও কো-অপারেশন করবে জানিয়ে তিনি বলেন, জাইকা আগ্রহ দেখিয়েছে আমাদের অন্য লাইনগুলো করার জন্য। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।’

মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এটা শেষ হওয়ার পর আমরা দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গী সড়ক শুরু করব জানিয়ে সচিব বলেন, এমআরটির বাকি লাইনগুলো সবাই আগ্রহ দেখাচ্ছে। এডিবি, কোরিয়াসহ ওয়ার্ল্ড ব্যাংকও আগ্রহ দেখাচ্ছে।

যোগাযোগ সচিব আরও জানান, সম্ভাব্যতা দেখে আরো বিনিয়োগে আগ্রহী জাপান। রাজধানীর দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল বসাতে ২১ হাজার কোটি টাকার বেশি ব্যয় করছে সরকার।

প্রধানমন্ত্রীর ষষ্ঠবারের জাপান সফরে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা এবং চুক্তি সই হয়েছে। যার মধ্যে মেট্রোরেল রয়েছে। এর আওতায় মেট্রোরেলকে দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত করা হবে। যার অর্থায়ন করবে জাইকা।

গত ডিসেম্বরে মেট্রোরেলের এক অংশ চালু হয়েছে। মতিঝিল পর্যন্ত অংশ এ বছরেই চালু হবে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে মেট্রোরেলের প্রকল্প পরিচালক ইনডিপেনডেন্টকে জানিয়েছেন, দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণে আগে থেকেই পরিকল্পনা ছিল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...