সোমবার, ১০ আগস্ট ২০২৬

পাহাড়ে হাসি ফোটাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পাহাড়ে হাসি ফোটাতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে শিল্পকলা একাডেমিতে পাহাড়িদের প্রীতি সম্মিলন ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় বিভিন্ন ধর্মের ও সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা সবাই মিলেমিশে চলেন। এখানকার ঐক্য ইউনিক, এটা আমি লক্ষ্য করেছি। আমরা আপনাদের মুখে হাসি ফোটাতে কাজ করছি। সেই লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয় কাজ করছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের দেশে কনিস্টিটিউশনাল এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে; এর মধ্যে পাহাড়ের তিন জেলায় ১৩ থেকে ১৯টি রয়েছে। তারা সবাই পার্বত্য চট্টগ্রামকে ভালোবাসেন।

তাদের অনেক কিছু দিলেও বোধহয় ঢাকা শহরে আসবে না। তারা যার যার সংস্কৃতি, তাদের যে অবস্থান, সেটাকেই তারা ভালোবাসেন, সেটাই আঁকড়ে থাকতে চান।

পাহাড়িদের উদ্দেশে তিনি বলেন, সাংবিধানিকভাবে আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা ধরে রাখা আমাদের কাজ। এটা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আপনারা বুক উঁচু করে বলবেন- আমরা চাকমা উপজাতি, আমরা মারমা উপজাতি, আমরা ত্রিপুরা উপজাতি। আমরা সেই আবর্তেই আপনাদের রাখবো।

দেশের পার্বত্য তিন জেলা অপার সম্ভাবনাময় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়-ঝর্না থেকে শুরু করে উর্বর ভূমি রয়েছে এখানে।

কিন্তু কষ্টের জায়গাটা হলো, যখন দেখি তারা পিছিয়ে পড়েছে, যখন দেখি তারা অনেক সুবিধা বঞ্চিত। সেই জায়গাটিতে কাজ করার জন্য আমরা সব সময় চেষ্টা করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...